ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

এক কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি আটক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলে এক কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি সাগর দাসকে (৪৪) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল পৌরসভার আশ্রম রোডের বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সাগর দাস পৌরসভার কুড়িগ্রাম এলাকার বসন্ত দাসের ছেলে।

ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর দাসকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

সাগরের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে, জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি