ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

শার্শায় নিখোঁজের পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নিখোঁজের ৭ দিন পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় হামিদা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।

মৃতের পরিবার সুত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল। আজ দুপুরের সময় স্থানীয় লোকজন সড়কের পাশের একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে স্বজনদের খবর দিলে তারা গিয়ে মরদেহটি সনাক্ত করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিল। যার কারণে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি