ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

জামিনে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগার কর্তৃপক্ষ। 

মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

গত বছরের ২১ সেপ্টেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয় ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে। 

ইভ্যালির চেয়ারম্যান ও নির্বাহী মোহাম্মদ রাসেলকে গেল বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। নানা অভিযোগে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন গ্রাহকরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি