ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বাসের চাপায় কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ৩০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় জেনিন পরিবহনের বাসের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ (১৫) আজগড়া গ্রামের রফিকুল্লাহ হোসেনের ছেলে।

বেলকুচি থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে এনায়েতপুরগামী দ্রুতগামী যাত্রীবাহী বাসটি এনায়েতপুর-সয়দাবাদ সড়কের আজুগড়ায় রাস্তা দিয়ে চলার পথে মোহাম্মদ উল্লাহকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি