ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

তালিকা থেকে বাদ পড়া ২০৪ জন মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

লালমনিরহাট সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সকল কার্যক্রম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তালিকা থেকে বাদ পড়া ২০৪ জন মুক্তিযোদ্ধা।
শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে একটি কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সেসময় যাচাইবাছাই কমিটির প্রধান জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুকের সহযোগী বলে উল্লেখ করেন তারা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধারা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি