ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সিংড়ায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আজেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তিনি মারা যান। আজেদ আলী উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের মৃত খাদেম আলী ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আজেদ আলী তার পাটের জমি দেখতে বিলে যান। এসময় তার বাম পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। রাতে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি