ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পাটক্ষেতে মিলল নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ২৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পাটক্ষেত থেকে বাদল মোল্লা নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল থেকে বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে জাহিদ হোসেন নামে এক কৃষক ঘাস কাটতে গিয়ে বাদলের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাদ্রাসা ছাত্র বাদল মোল্লা নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে৷ নিহত বাদল স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।

নিহতের মরদেহের গোপনাঙ্গ কাটা রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি