ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:১৩, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে ডুবে তানজিনা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারুয়া ইউনিয়নে শালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানজিনা ওই এলাকার তুষার মিয়ার মেয়ে। 

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি ডোবার সামনে খেলা করছিল তানজিনা। সবার অগোচরে সে ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি