ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৪, ২৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ৫ বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার ঘোড়াপা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ কিশোর উপজেলার ঘোড়াপা গ্রামের গাফ্ফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও টিটুর ছেলে আরিফুল ইসলাম (১৪)।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, গত শনিবার সকালে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশি গাফফারের দোকানে খাবার কিনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ২ কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়া হয়। পরবর্তিতে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড
করেন চিকিৎসকরা। 

এঘটনার পর থেকে অভিযুক্ত ২ কিশোর পলাতক ছিল। বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি