ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সোনাদিয়ায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মো. শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টার মহেশখালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. শাকিব ৯নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের পুত্র এবং কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

মহেশখালী থানার পরিদর্শক (ওসি) প্রণব চৌধুরী জানিয়েছেন, রোববার দুপুরে বাবার সঙ্গে সোনাদিয়া দ্বীপের পশ্চিমের সাগরে শখ করে মাছ ধরতে যায়। হঠাৎ দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে সৃষ্ট বজ্রপাতে মো. শাকিব গুরুতর আহত হন। অদূরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি