ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে হারুন দফাদার  (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।  শিশুটির বাবা বাদী হয়ে হারুনের বিরুদ্ধে চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যায় অন্যান্যরা। বিকেলে প্রতিবেশী হারুন দফাদার তাদের ঘরে গিয়ে ওই শিশুটির হাত-পা বেধে  ধর্ষণের চেষ্টা চালায়।  

এসময়ে শিশুটির মা বাড়িতে প্রবেশ করলে হারুন দৌড়ে পালিয়ে যায়। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি