ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক সরঞ্জামের গোডাউনে আগুনে লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সম্মিলিত ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে গেছে বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল।

শনিবার সকাল ১১টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান।

হঠাৎ করে টঙ্গীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে আগুন লাগে । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। 

পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এসময় আগুনে গোডাউনে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি