পুশইন: শূন্যরেখায় মানবেতর দিন কাটছে নারী-শিশুসহ ৯ জনের
প্রকাশিত : ১১:৫৪, ১৭ জুন ২০২৬
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মানবিক সংকট যেন আরও গভীর হচ্ছে। বিএসএফের পুশইনের চেষ্টার শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ ৯ জন টানা ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছেন।
তীব্র রোদ, খোলা আকাশ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। মাথার ওপর সামান্য একটি প্লাস্টিকই এখন তাদের একমাত্র আশ্রয়। শিশুটির সঙ্গে রয়েছে আরও একটি ছোট শিশু।
সীমান্তের ১০৬০ নম্বর পিলারের কাছে নির্জন স্থানে আটকে থাকা এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের কোনো ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ, একটি নিষ্পাপ শিশুসহ নারী ও শিশুদের এমন অবস্থায় আটকে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীরা।
জানা গেছে, গত রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ঘটনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি।
এএইচ
আরও পড়ুন










