ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

৫ বছর কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ১৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের আসনের জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। 

ভাইরাল ভিডিওতে নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমির হামজার মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোন ফেরেশতার হাতে দেবে’?

এ সময় জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্ন জানিয়ে তিনি আরও বলেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি