ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে কেয়া গ্রুপের ৬২৭ শ্রমিককে ছাঁটায়ের নোটিশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ৬২৭ জনকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাইকৃত শ্রমিকদের নামের তালিকা টাঙ্গিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে কারখানার মূল ফটকে এসে শ্রমিকরা জড়ো হয়ে নোটিশ দেখছেন।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এবং প্রয়োজনের অতিরিক্ততার কারণে ফ্যাক্টরির উৎপাদন ও প্রশাসনিক খরচ কমিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষ সকল সেকশন/বিভাগ এবং ডিভিশন থেকে কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও জানানো হয়, এ পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরির অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের আজ থেকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কারখানা কর্তৃপক্ষ। আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে। ভবিষ্যতে ফ্যাক্টরিতে পুনরায় নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাইকৃত দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে।

শিল্প পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের ৬২৭ শ্রমিক ছাঁটাইর নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার মূল ফটকে শিল্প পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি