ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৫১, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত।

রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ওমর হায়দারের আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। 

শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

টঙ্গীতে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদরাসা শিক্ষককে মারধর করে পুলিশে দেন স্থানীয় লোকজন। টঙ্গীর আউচপাড়া এলাকায় কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়। 

অন্যদিকে, মাদরাসায় হামলা, ভাঙচুর, টাকা চুরি ও শিক্ষকদের মারধরের অভিযোগে টঙ্গী পশ্চিম থানা থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা কারী মোঃ আলমাস হোসেন। 

পুলিশ বলছে, মাদ্রাসায় ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। আদালতে ইতিমধ্যে শিশুটির জবাববন্দী রেকর্ড করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি