ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

আসি আসি বলে কোনো ডিসেম্বরই আপা আসবে না: এমপি আজাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০০, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আসি আসি বলে কোন ডিসেম্বরই আপা আসবে না। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত না করলে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারত। এদিনটি সবাইকে গভীর ভাবে স্মরণ করতে হবে।

নারায়ণগঞ্জে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদে নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। 

বিকেলে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, ‘তারা গণহত্যা করে পালিয়েছে, যদি সাহস থাকে তবে আসেন। আমরা আহ্বান জানাচ্ছি আসেন। দেশে প্রচলিত আইন আছে, আইনের আওতায় আসেন। আইনকে শ্রদ্ধা করেন। কিন্তু আপনারা আসবেন না, আমরা জানি।’

তিনি আরও বলেন, ‘আপনারা এইসব আসি আসি, এসব ছাড়েন। অতীতে দেখেছি এবং জানি, যিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশেই ছিলেন। খালেদা জিয়া জেল খেটেছেন কিন্তু দেশেই ছিলেন।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা। 

এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি