ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশী পিস্তল,১ হাজার পিস ফেনসিডেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দীন ফারুকী জানান,মাদকসহ একটি প্রাইভেটকার যাচ্ছিলো এমন গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন স্থানে তল্লাশী চালায় র‌্যাব। হঠাৎ একটি প্রাইভেটকার র‌্যাব দেখে দ্রুত পালিয়ে যেতে থাকে।

পরে ওই প্রাইভেটকার লক্ষ করে ছুটতে থাকে র‌্যাব। শ্রীপুরের কড়ইতলা এলাকার নির্জনস্থানে গিয়ে গাড়ি থামিয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি করলে, র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলেই ওই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয় বলে দাবি র‌্যাবের।

 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি