ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ লাখ হুন্ডির টাকাসহ এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।রোববার(৮ সেপ্টেম্বর)দুপুরে পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। 

আটক পাচারকারী হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০)। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি মসজিদবাড়ী বিজিবি পোস্ট থেকে মেহেদী হাসানকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে তিন লাখ টাকা পাওয়া যায়।
আটক মেহেদী স্বীকার করেছে হুন্ডির এই টাকা সে পাচার করছিল।তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 
আই/কেআই

    
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি