ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার (৩০) নামে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। 

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

লাভলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

হাসপাতালে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী লাভলিকে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত মোট ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি