ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

সন্দ্বীপে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:২০, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরে মৃত্যু হয়েছে। মৃত দুই সহোদরের নাম সামির (৯) ও সাব্বির (৬) । শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু গাছুয়া ইউনিয়নের হাফেজ শাহাদাৎ শরিফ এর সন্তান।  

জানা গেছে, দুপুরের দিকে হাফেজ শাহাদাৎ শরিফ এর দুই ছেলে সামির ও সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরে ভাসতে দেখে স্বজনেরা। এরপর দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি