ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ৩০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর ভ্রাম্যমাণ আদালত। এর অংশ হিসেবে গাজীপুরের কড্ডার বাইমাইল এলাকায় ইটভাটাগুলোতে অভিযান চালানো হয়। 

বাইমাইল এলাকাতে শতাধিক অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। এই অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নিয়েছে। 

সকাল থেকে চলা বিকেল পর্যন্ত অভিযানে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে ৪টি ইটভাটা ভেঙ্গে দেয়া হয় এবং ২টিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি