ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

জঙ্গি আস্তানা সন্দেহে দোতলা বাড়িতে পুলিশের অভিযান

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৪, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর উপকন্ঠে শিল্পাঞ্চল আশুলিয়ায় গকুল নগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুই তলা বাড়ি ঘিরে রাখা অবস্থায় একজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। এসময় ঘটনাস্থল থেকে ড্রোন, ল্যাপটপ, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।

রোববার (১২ জানুযারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু। এর আগে, রোববার (১২ জানুযারি) ৫টার দিকে গকুল নগর বাজারের পাশে আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।

জানা গেছে, ১ বছর যাবৎ দুইতলা বাড়িটি করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন। এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি