ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

পোশাক কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৩২, ২২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পোশাক কারখানা চালু রাখায় গাজীপুরের কোনাবাড়িতে মেডিটেক্স লিমিটেড ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড নামের দুইটি পোশাক কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেনাবাহিনীর একটি টহল টিম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)সদস্যর উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, মেডিটেক্স লিমিটেডকে ৩০ হাজার এবং রেজাউল এ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখায় ।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি