জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা
প্রকাশিত : ১৪:৩১, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৩৩, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আগামী ৭ নভেম্বরের নির্ধারিত একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ওই পরীক্ষার জন্য সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার কোড ২২০২। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক শিক্ষা, গ্রন্থাগার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সংগীত ও ক্রীড়া বিজ্ঞানসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুসরণ করতে হবে।
এ ছাড়া পরীক্ষার দিন ট্রেজারি বা থানা হেফাজতে সংরক্ষিত প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট বিষয় ও পত্রকোড সতর্কতার সঙ্গে যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ঐ.মিষ্টি //
আরও পড়ুন










