ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫৩, ৩১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। অন্যদিকে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।

আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯ হাজার ৩৯০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৩ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি