বাকৃবিতে নতুন প্রক্টর হলেন অধ্যাপক শরীফ-আর-রাফি
প্রকাশিত : ২৩:১৫, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. শরীফ-আর-রাফি। তিনি পূর্ববর্তী প্রক্টর প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।
আদেশনামা অনুযায়ী, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফিকে বাকৃবির প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
আদেশনামায় আরও বলা হয়েছে, প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত নিয়মে মাসিক সাত হাজার পাঁচশ টাকা হারে দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
এর আগে অধ্যাপক শরীফ-আর-রাফি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ ও পূর্ববর্তী পদ থেকে অব্যাহতির আদেশ ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে।
এমএইচ
আরও পড়ুন










