ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবির গ ইউনিটের ফল আজ সন্ধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য বিভাগের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার সন্ধ্যা ৭ টায় প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) -এ এএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নাম্বার বোর্ডের নাম দিয়ে ‘লগইন’ করে  শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি