ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

জবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার জবির ‘ডি’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। তবে পাস করেছেন মাত্র ২ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।

 ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে। আর ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি