ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

ঢাবি উপাচার্যের সাথে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গণিত বিভাগের অধ্যাপক তীর্থঙ্কর ভট্টাচার্য্য এবং একই ইনস্টিটিউটের চীফ রিসার্চ সায়েন্টিস্ট ড. এম আর ভাট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় প্রতিনিধিদল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এ উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি