ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

জবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন

জবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৭:৩৭, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে বিশ্ব দর্শন দিবস ২০১৮’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ব দর্শন দিবস উপলক্ষে একটি র‌্যালী পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালিটিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রাশিদা আক্তার খানম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি