ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লুটপাট, অপরিকল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় শিক্ষার্থীরা লুটপাট, অপরিকল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি