ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

‘সিআইডি’ নির্মাতা বি পি সিং আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০১, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং (বি পি সিং) মারা গেছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

১৯৯৮ সালে সনি টিভিতে শুরু হওয়া ‘সিআইডি’ দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয়তা ধরে রাখে। এ ছাড়া ১৯৯৫ সালে শুরু হওয়া ভৌতিক ধারাবাহিক ‘আহট’ নির্মাণের মাধ্যমেও বিশেষ পরিচিতি পান তিনি। 

‘সিআইডি’তে তিনি ডিসিপি শামশের সিং চিত্রলে চরিত্রেও অভিনয় করেছিলেন।

বি পি সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ও ‘সিআইডি’র অভিনেতা দয়ানন্দ শেঠি। অশোক পণ্ডিত তাঁকে দক্ষ নির্মাতা ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেন। অন্যদিকে, দয়ানন্দ শেঠি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা।

বুধবার (২৮ অক্টোবর) তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

ঐ.মিষ্টি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি