ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি।

আটকের আগে থেকে এ অভিনেত্রী তার ফেসবুকে লাইভ করেন। এসময় তাকে অঝোরে কান্নাকাটি করতে দেখা গেছে।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় এসেছিলেন জ্যোতিকা। সেসময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি