ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি দুই বাসে আগুন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৪, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাস টার্মিনালে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী। তিনি জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে দুটি বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দুটি বাসই পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় বলে জানান ওসি। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি