ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

বলিউড ডেব্যু হচ্ছে তৈমুরের?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বয়স আট মাস। এর মধ্যেই নাকি সিনেমায় পা রাখতে যাচ্ছে সাইফ আলী খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুর আলি খান! সত্যিই কি তাই? বিষয়টি ঠিক কী?


ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, তৈমুরের মা পরবর্তী ছবি ‘ভির ডে ওয়েডিং’-এ নাকি দেখা যাবে ছোট্ট তৈমুরকে। ওই ছবিতে নাকি একটি ‘গেস্ট অ্যাপিয়ারেন্স’ থাকবে ছোটো নবাবের।


যদিও এই দাবি সম্পূর্ণ নস্যাত্ করে দিয়েছেন করিনার মুখপাত্র। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা গুজব। ভির ডে ওয়েডিং-এ তৈমুরের চেহারা দেখা যাবে না। এটা নিছকই কারও কল্পনা।


ওই ছবির তরফেও সংবাদমাধ্যমকে জানানো হয়, তৈমুরের এ ছবিতে থাকার খবর পুরোটাই গুজব। এর পর এ ধরনের গুজব বন্ধ হবে বলেই আশা প্রকাশ করেছেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি