ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

কঙ্গনার ‘মনিকর্নিকা’ ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কঙ্গনা রানাওয়াতের শেষ মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘সিমরন’। সিমরন বলিউডে সেভাবে জায়গা না করে নিলেও মু্ক্তির সঙ্গে সঙ্গেই কঙ্গনা ব্যস্ত হয়ে পড়েন তাঁর আপকামিং সিনেমা ‘মনিকর্নিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ নিয়ে। এই সিনেমা নিয়ে কঙ্গনা অনেক বেশি আশাবাদী।

পর্দায় ঐতিহাসিক ঝাঁসির রানির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। সিনেমায় ঝাঁসির রানির ছেলেবেলা থেকে যুদ্ধক্ষেত্রে তলোয়ার চালানো, বেশিরভাগ শ্যুটিং-ই হয়েছে জয়পুরে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০১৮-র ২৭ এপ্রিল। তবে তার আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে কঙ্গনার ‘মনিকর্নিকা’র শ্যুটিং-এর দৃশ্য।

প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে। এখানে ‘ঝলকারি বাঈ’-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। তাই এই সিনেমা অঙ্কিতার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ।

সূত্র : জি নিউজ

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি