ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

উষ্ণতা ছড়াচ্ছেন সঞ্জয় দত্তের মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩১, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের স্টার কিড সারা আলি খান, জাহ্নবী কাপুর, সুহানা খানেরা সব সময়ই লাইমলাইটে থাকেন। ঠিক তেমনি সঞ্জয় দত্তের কন্যাও। বাবা সঞ্জয় দত্ত। দাদা-দাদি সুনীল দত্ত ও নার্গিস। বড় ভাই গুরু দত্ত। তাদের মতো সিনেমায় অভিনয় না করেও লাইমলাইটে ত্রিশলা দত্ত। পারিবারিক কারণেই লাইমলাইটে থাকেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে তার বেশ কিছু ছবি প্রকাশের পর ভাইরাল হয়ে গেছে।

ইনস্টাগ্রামের ছবিতে দেখা যায়, সাদা ট্রান্সপারেন্ট কাফতান পরে সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছেন মোহময়ী ত্রিশলা। কোথাও আবার সমুদ্রের পাশে পুলের পানিতে পা ভিজিয়ে বসে থাকতেও দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের মেয়েকে। আবার কোথাও সাদা গাউন পরে পোজ দিচ্ছেন।

সবকিছু মিলিয়ে সারা, জাহ্নবীদের মতো ত্রিশলাও যে বলিউডে ডেবিউ করার জন্য এক্কেবারে তৈরি, তা কিন্তু বেশ স্পষ্ট হয়ে উঠে তার এই ছবিগুলোতে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি