ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

অভিনেত্রী নাতাশা গুরুতর আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গুরুতর জখম হলেন অভিনেত্রী নাতাশা সুরি। ইন্দোনেশিয়ায় গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রাক্তন এই মিস ইন্ডিয়া।

সম্প্রতি একটি দোকানের উদ্বোধনে প্রধান অতিথি হয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন নাতাশা সুরি। সব কাজ শেষ করে আরও কিছুদিন সেখানে থাকার পরিকল্পনা করেন নাতাশা। কিন্তু সেখানেই দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট হাসপতালের পক্ষ থেকে বলা হয়েছে- নাতাশাকে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। আর সুস্থ হলেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি