ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

বাগি টু’-এর গানে কোমর দোলাচ্ছে শিল্পা শেঠির ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৮, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

‘বাগি টু’-এর গানে কোমর দোলাচ্ছে ছোট্ট ভিয়ান। ছেলের সেই নাচ দেখে যেন চোখ ফেরাতে পারছেন না শিল্পা শেঠি।

ভিয়ানের সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, টেলিভিশন স্ক্রিনে চলছে টাইগার শ্রফের ‘ডান্স মুভস’, আর তা দেখে নাচতে শুরু করে ভিয়ান । কখনও খাটের উপর উঠে নাচতে দেখা যায় ভিয়ানকে। আবার কখনও খাটের উপর থেকে নেমে টেলিভিশন স্ক্রিনের সামনে নাচতে শুরু করে রাজ কুন্দ্রার ছেলে।

এ দিকে শুক্রবার মুক্তির পর এবার ১০০ কোটির ক্লাব ছুঁই ছুঁই করছে টাইগার শ্রফের সিনেমা। পরিচালক আহমেদ খানের হাত ধরে ইতিমধ্যেই টাইগার শ্রফের সিনেমা মানুষের মনে দাগ কাটতে শুরু করেছে।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি