ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

সবাইকে পাশে পেয়ে কৃতজ্ঞ সালমান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুইদিন জেলে থাকার পর জামিনে মুৃক্তি পেয়েই মুম্বাইয়ে ফিরলেন বলিউড অভিনেতা সালমান খান। পাশে পেয়েছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ অসংখ্য ভক্তকে। মুম্বাই ফিরেই দেখা করেছেন তার সহকর্মী শিল্পি ও অনুরাগীদের সঙ্গে। তারপর তার পাশে থাকায় সোমবার সকলের প্রতি টুইট করে কৃতজ্ঞতা জানালেন সালমান খান। 

টুইটে তিনি জানান, অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের যারা প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন, যারা আশা ছাড়েননি। আমার সঙ্গে থাকার জন্য এবং সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বলিউডের ‘হিট মেশিন’ সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ভারতের রাজস্থানের যোধপুরের একটি আদালত। রায় ঘোষণার দুদিন পর জামিনে মুক্তি পান তিনি। 

 এমএইচ/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি