ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬

বিটিভিতে আজ দেখা যাবে ইত্যাদি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৭ জুন ২০১৮ | আপডেট: ২১:৩৫, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আজ রাত ১০ টায় ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হবে ‘ইত্যাদি’।

এটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।      

এবারের ইত্যাদিতে পারিবারিক শান্তি বিষয়ক নাটিকায় অংশ নিয়েছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক। রয়েছে বিষয়ভিত্তিক গান যা গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোর।

ছন্দে-সুরে ব্যতিক্রমী এক আলোচনায় অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। রয়েছে দুটি নাচ। প্রথমটিতে অংশ নিয়েছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। অন্যটিতে ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা।   

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি