ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

আবারও সালমান-ক্যাটরিনা জুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারত’ সিনেমায় থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া। এই খবর জানিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর। কিন্তু এই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন সালমান খান এবং দিশা পাটানি। এবার সেই সিনেমাতে প্রিয়াঙ্কার জায়গায় কে আসছেন তা নিয়ে চলছে গুঞ্জন।

জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়ার সিদ্ধান্ত জানার পর পরই এবার নাকি টিম ‘ভারত’ ঝুঁকছে ক্যাটরিনা কাইফের দিকে। ক্যাটরিনা কাইফই নাকি এবার সালমান খানের এই সিনেমায় অভিনয় করবেন। কিন্তু অফিসিয়ালি সেভাবে কিছু জানানো হয়নি।

খবর পাওয়া যাচ্ছে, ‘ভারত’ সিনেমাতে ক্যাটরিনার যে ক্যামিওর চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেটা বাদ পড়ে যেতে পারে। কারণ এবার আর ক্যাটরিনা ক্যামিওর চরিত্রে অভিনয় করবেন না। ‘ভারত’ সিনেমাতে তাকে সালমান খানের বিপরীতেই অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

এর আগে আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতেও দেখা যায় ক্যাটরিনা কাইফকে। সালমান খানের সঙ্গে জুটি বেঁধেই ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। আর এবার আলি আব্বাস জাফরের আরও একটি প্রজেক্টে দেখা যাবে বলিউডের ‘বার্বি ডল’-কে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি