ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

খেপেছেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া। নিয়মিত সংবাদমাধ্যমের আলোচনায় এখন তিনি। একদিকে মার্কিন পপ তারকা নিকের সঙ্গে বাগদান, অন্যদিকে বলিউডের ‘ভারত’ সিনেমা থেকে সরে দাঁড়ানো- এই নিয়েই যতো আলোচনা-সমালোচন। নিকের সঙ্গে বাগদান নিয়ে অনেকের শুভেচ্ছা পেলেও ‘ভারত’ সিনেমা থেকে সরে যাওয়া নিয়ে সমালোচনার তোপে পড়তে হয়েছে তাকে।
কারণ নিকের সঙ্গে সম্পর্কের আগে থেকে প্রিয়াঙ্কা অনেকটা হলিউড কেন্দ্রিক। অনেকদিন পর নতুন একটি বলিউড সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরে গেলেন তিনি। তাই সমালোচকরা ভাবছেন প্রিয়াঙ্কা হয়তো গাঁটছড়া বেঁধে বলিউড থেকে বিদায় নিচ্ছেন। আর এত সমালোচনায় খেপেছেন প্রিয়াঙ্কা।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় ভারত সিনেমাটি করছি না। এখানে যারা বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করছেন তা অযৌক্তিক। এর আগেও অনেকে অনেক সিনেমা থেকে সরে গেছেন। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’
ফারহানের ‘স্কাই ইস পিঙ্ক’-এ এরিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। যেখানে জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন ফারহান ও প্রিয়াঙ্কা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি