ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬

প্রতি ছবিতে কারিনা নিচ্ছে ১১ কোটি রুপি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কারিনা কাপুর ‘ভিরে দি ওয়েডিং’ ছবি দিয়ে আবারো বড় পর্দা ফিরেছেন। ফিরেই বাজিমাত। তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছবিটি আয় করেছে ৮০ কোটি রুপি।

এই সাফল্যের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে কারিনার। পরবর্তী ছবির জন্য তিনি দাবি করছেন ১১ কোটি রুপি।

সম্প্রতি ভারতীয় পত্রিকা মিড-ডে কারিনা কাপুর খানের পারিশ্রমিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এই অভিনেত্রী ‘ভিরে দি ওয়েডিং’ ছবির জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

এরপর কারিনা দুটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিটি ছবির জন্য এবার কারিনা সম্মানী নিচ্ছেন ১১ কোটি রুপি করে।

এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন ১৩ কোটি রুপি নিয়েছিলেন, যা ছবির দুই নায়ক শহিদ কাপুর ও রণবীর সিংয়ের চেয়ে বেশি ছিল। তাই ইদানীং কারিনাও তার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন।

এরপর অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে কারিনা কাপুরকে দেখা যাবে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি