ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জাদুশিল্পী কনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিলশাদ নাহার কনা। সবাই তাকে গানের মানুষ হিসেবেই চেনেন। তবে এবার তাকে পাওয়া গেল জাদুশিল্পী হিসেবে। সম্প্রতি একটি স্টেজ শোতে তিনি জাদু দেখিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন। কনা হাজারো ভক্ত-শ্রোতাদের সামনে একটি লাঠির ইশারায় রুমাল উড়ান।
এ বিষয়ে কনা বলেন, ‘ওই দিনের স্টেজ শোতে আমার সঙ্গে জাদুশিল্পী প্রিন্স আলমগীরও ছিলেন। তিনিই মূলত আমাকে জাদুটি শিখিয়েছেন। দারুণ মজার, তবে খুব সহজ। আমি নিশ্চিত ছিলাম, যে জাদুটি আমি দেখাতে পারব।’
কনা আরও বলেন, ‘জাদুটি মূলত হাতের কারসাজি। কিছু কৌশল, যা জানা থাকলে যে কেউ জাদুটি দেখাতে পারবে।’
কনা বর্তমানে স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।
নিজের ব্যস্ততা প্রসঙ্গে কনা বলেন, ‘শুক্রবার দুটি শো ছিল। একটি ঢাকায় অন্যটি চট্টগ্রামে। সন্ধ্যায় ঢাকায় একটি শো শেষ করেই চট্টগ্রামের উদ্দেশে ফ্লাইট ধরেছি। সেখানে শো শেষ করে রাতেই আবার ঢাকা ফিরেছি। আগামী কয়েক দিনও বেশ কিছু স্টেজ শোতে অংশ নেব।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি