ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ফেসবুক আইডি হ্যাক পরীমণির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০০:১৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমণির ফেসবুক আইডি হ্যাক হয়েছে। জানা যায়, আজ সন্ধ্যার পর থেকে ফেসবুক আইডিটি তার নিয়ন্ত্রণে নেই। হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে তার ফেসবুক ভেরিফাইড লাইক পেজটিও।

পরীমণি বলেন, আমার আইডিটি হ্যাক হয়েছে। আজ সন্ধ্যা থেকে আইডিটি`তে আমার নিয়ন্ত্রণ নেই। এছাড়া আমার ফেসবুক ভেরিফাইড লাইক পেজটির এ্যাডমিন ছিল এই ফেসবুক আইডিটি। যেহেতেু আমার আইডিটি`ই হ্যাকড হয়ে গেছে তাই লাইক পেজটিও এখন আর আমার নিয়ন্ত্রণে নেই।  

পরীমণি আরও বলেন, যেহেতু ফেসবুক আইডিটি এখন আমার নিয়ন্ত্রণে নেই তাই আমার বন্ধু বা শুভাকাঙ্খীদের কাছে যদি কোন অপ্রীতিকর ম্যাসেজ কিংবা স্ট্যাটাস বা পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকবো না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।

এসি      


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি