ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিমেটেড স্পাইডারম্যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেটেড সিনেমা ‘স্পাইডারম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’। ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ফিল লর্ড ও রডনি রথম্যান।

এটি যৌথভাবে পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে এবং রডনি রথম্যান। ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ৯০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে আয় করেছে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি