ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

দ্রুতই ৬০৪ কোটি টাকার টিকা কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৫৯, ৩০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

হামের টিকাসহ চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। ইপিআই খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, রাজশাহীসহ হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে হামের চিকিৎসায়। রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।

২০১৮ সালের পর থেকে ইপিআই সংক্রান্ত কোন ক্যাম্পেইন হয়নি বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা পারচেজ কমিটিতে বরাদ্দ দিয়েছে সরকার৷ দ্রুততম সময়ে টিকা কেনা হবে। টিকা আসার পরপরই টিকা দেয়া শুরু৷  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করবে বাংলাদেশ - অ্যামেরিকা৷  বাংলাদেশের পক্ষ থেকে জি টু জি সহায়তা চাওয়া হয়েছে৷ মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করতে দেশটির সহায়তা চেয়েছে বাংলাদেশ৷  

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ ব্যবস্থাসহ মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করতে পরিকল্পনা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি