বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
প্রকাশিত : ১০:০০, ১৮ অক্টোবর ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
শনিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক আর্থিক লেনদেনে যেকোনো দেশের সক্ষমতা বিচারে আইএমএফ মূলত এই বিপিএম৬ রূপরেখাকেই প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে।
অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বহুল প্রচলিত হিসাবে রিজার্ভ ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










